দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের রহমতপুর এলাকায় পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে সেলিম উদ্দিন (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম উদ্দিন ঝিলংজা এলাকার বাসিন্দা।
স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা জানান, সকালে স্থানীয় বাসিন্দা মো. নিজাম উদ্দিন পাহাড় কাটার জন্য কয়েকজন শ্রমিক নিয়োগ দেন। দুপুরে পাহাড় কাটার সময় মাটির একটি বড় অংশ ধসে পড়ে সেলিম উদ্দিনসহ তিন শ্রমিক চাপা পড়েন। পরে অন্য শ্রমিকরা মাটি সরিয়ে তাদের উদ্ধার করেন।
আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সেলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।
তিনি বলেন, প্রাথমিকভাবে পাহাড় কাটার সময় মাটি ধসে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। যারা পাহাড় কেটে এ ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
যে আই